April 8, 2026, 1:57 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত ফাতেমা বেগম (৫৫) মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাট যাওয়ার পথে একটি লোকাল বাস উকিলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে ফাতেমা বেগমকে চাপা দেয় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। আহত ফাতেমা বেগমকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, দুর্ঘটনাস্থলে কোনো যাত্রীর মৃত্যু হয়নি। আহত যাত্রীরা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *