April 8, 2026, 1:57 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার,

পাবনা সদরে একটি বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সকালে পাবনা শহরের দিকে যাচ্ছিল অটোভ্যানটি। পেছন দিক থেকে দ্রুতগামী একটি বাঁশবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি মুস্তাফিজুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *