April 8, 2026, 10:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর মিলছে প্রায়ই। এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানিয়েছেন, এসব ঝটিকা মিছিলের বেশির ভাগই “সোশ্যাল মিডিয়া নির্ভর প্রচারণা”—বাস্তবে বড় ধরনের কোনো কর্মসূচি নয়। তাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত রোড সেফটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কমিশনার সাজ্জাত আলী।

নির্বাচন ঘিরে পুলিশের প্রস্তুতি

ডিএমপি কমিশনার বলেন, “গত ১৭ বছরে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমান দুই লাখ পুলিশ সদস্যের অর্ধেকেরও বেশি এই সময়ে নিয়োগপ্রাপ্ত—যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের দায়িত্বে ছিলেন না।”

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। “অনেক সদস্য জানে না, নির্বাচনে দায়িত্ব কীভাবে পালন করতে হয়—তাই সারা দেশেই ট্রেনিং চলছে। ডিএমপিতেও অফিসারদের বলেছি, ১০০ শতাংশ নিরপেক্ষ থাকতে হবে,” বলেন সাজ্জাত আলী।

নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, এবার একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি (আওয়ামী লীগ) নির্বাচনে অংশ নিতে না পারায় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

তিনি বলেন, “একটি দল এখন নিষিদ্ধ। তারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে। আমরা সর্বোচ্চ সতর্ক আছি, যাতে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।”

তার বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে, তবে ‘সোশ্যাল মিডিয়া ভিত্তিক ঝটিকা মিছিল’ নিয়ে বাড়তি উদ্বেগের কিছু নেই বলে মনে করছে ডিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *