April 8, 2026, 11:00 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ, তবে সময় চান তারা

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা — আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে গত সেপ্টেম্বরে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে উভয়ে এখনও সিদ্ধান্ত নেননি এবং সময় নিতে চাচ্ছেন বলে সরকারের এক বিশ্বস্ত সূত্র জানায়।

সূত্রের বরাতে জানা গেছে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেননি। তিনি সরকারে থেকেই কাজ চালিয়ে যেতে চান। অন্যদিকে স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

গত ১৪ আগস্ট আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। আবার ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব, আমি জানি না।’

রাজনৈতিক মহলে ‘এনসিপির ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরানোর ব্যাপারে তোলপাড় দেখা গেছে। এনসিপি নেতারা বলছেন, উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের প্রতিনিধির উপস্থিতি স্বাভাবিক হলেও শুধুমাত্র ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ দেওয়া যথাযথ নয়।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ শীঘ্রই ঘোষণা করা হতে পারে, আর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে। এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদে রদবদল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে দাঁড়িয়েছে।

একই সময়ে বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে নিজেদের লোকদের অপসারণ দাবি করলেও, এনসিপি অভিযোগ করছে যে অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *