April 8, 2026, 11:00 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৭৬২ জন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৭৬২ জন

জেডটিভি বাংলা ডেস্ক:

দেশে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকালে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক দিনে ভর্তি ও মৃত্যুর হিসাব: গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন আক্রান্ত ৭৬২ জনের মধ্যে —ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়: ১৬০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে: ১০০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায়: ১৭০ জন, বরিশাল বিভাগে: ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে: ৭৯ জন, খুলনায়: ৪০ জন, ময়মনসিংহে: ৪১ জন, রাজশাহীতে: ৩৯ জন, রংপুরে: ৩ জন, সিলেটে: ১ জন।

সুস্থতার হার: একই সময়ে সারাদেশে ৯৭১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৫৯ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মোট আক্রান্ত ও মৃত্যু: ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জনে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন— জ্বর দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে এবং দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে, কারণ বিলম্বে হাসপাতালে গেলে মৃত্যুঝুঁকি বাড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *