April 7, 2026, 6:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পার্টটাইম বোলারেই বাংলাদেশের বিপর্যয়, ইতিহাস গড়লেন এথানেজ

ক্রীড়া প্রতিবেদক :
মিরপুরের স্পিন সহায়ক উইকেটে স্বাগতিক বাংলাদেশ দলকেই যেন বিপাকে ফেলল নিজেদের তৈরি করা ফাঁদ। ব্যাট হাতে ধুঁকতে থাকা বাংলাদেশকে চেপে ধরতে আজ স্পিনেই ভরসা রাখে ওয়েস্ট ইন্ডিজ—আর সেখানেই নায়ক হয়ে ওঠেন এক অচেনা মুখ, পার্টটাইমার আলিক এথানেজ। আশ্চর্যের ব্যাপার হলো, ওয়ানডে ক্রিকেটে যাঁর বোলিং ক্যারিয়ার প্রায় নামমাত্র, সেই এথানেজই আজ গড়ে ফেলেছেন এক নজিরবিহীন রেকর্ড। এর আগে মাত্র দুই ইনিংসে ৪ ওভার বোলিং করেছিলেন এই ডানহাতি অফস্পিনার। অথচ আজই তিনি করলেন নিজের প্রথম ১০ ওভারের পূর্ণ স্পেল। আর এই স্পেলেই নাম লেখালেন ইতিহাসে।

বোলিং ফিগার: ১০-৩-১৪-২
দুটি উইকেট, সঙ্গে মাত্র ১৪ রান! এতটাই কিপটে বোলিংয়ের দৃষ্টান্ত বাংলাদেশে আগে কেউ দেখাতে পারেননি। এর আগে এই কীর্তি ছিল পাকিস্তানের মোহাম্মদ হাফিজের দখলে, যিনি ২০১১ সালে ১০ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ১৪ বছর পর সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন এথানেজ।

স্পিন কৌশলে চমক
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ শুরু থেকেই স্পিন আক্রমণে আস্থা রাখেন। দলের একমাত্র মূল পেসার জেডেন সিলসকে ব্যবহারই করেননি তিনি। এমনকি মূল স্পিনারদের পাশপাশি বল তুলে দেন আংশিক বোলার এথানেজের হাতে—আর সেই সিদ্ধান্তই হয়ে যায় ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।

তবুও বাংলাদেশ তুলল বড় রান
এথানেজের অসাধারণ বোলিংয়েও ওয়েস্ট ইন্ডিজ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বাংলাদেশকে। প্রথম ওয়ানডের চেয়ে উন্নতি ঘটিয়ে আজ ২১৩ রান তুলেছে স্বাগতিকরা, যা ম্যাচে লড়াই করার মতোই একটি সংগ্রহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *