April 8, 2026, 9:06 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

“দাবি যৌক্তিক, তবে সীমাবদ্ধতার বাস্তবতা আছে”—আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের উদ্দেশে দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তাদের দাবিকে অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক বলে মনে করে। তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, গত ১৫ বছরে দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত দেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে গতি ফিরেছে। তবে এখনই মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানের সক্ষমতা রাষ্ট্রের নেই। সে কারণে বাস্তবতার নিরিখে সীমিত পরিসরে সিদ্ধান্ত নিতে হয়েছে।

চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। এ বিষয়ে গত কয়েকদিনে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অংশ নেন। বিবৃতিতে সংশ্লিষ্ট উপদেষ্টাদের “অক্লান্ত পরিশ্রম” এবং “গঠনমূলক ভূমিকার” জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে গিয়ে আগামীর প্রজন্ম গঠনে তাদের অমূল্য ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *