April 8, 2026, 7:01 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ভুয়া প্রজ্ঞাপন ইস্যু: অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে বরিশালে পদায়নের তথ্য অস্বীকার করলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:
গণপূর্ত অধিদপ্তরের সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে বরিশাল গণপূর্ত জোনে পদায়নের একটি প্রজ্ঞাপন সম্পূর্ণ ভুয়া—এমনটাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার (২০ অক্টোবর) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এতে ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ও ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ নম্বর স্মারক ব্যবহার করা হয়, যা বাস্তবে অস্তিত্বহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি প্রশাসন অনুবিভাগ-২-এ কর্মরত এবং এমন কোনো আদেশ জারি করেননি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাফ জানায়:
“এই ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং একে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করা হচ্ছে না।” এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *