April 8, 2026, 3:39 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪০

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করেন, শনিবার কাশেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করলে যুবদলের কিছু নেতা হামলা চালায়। শনিবারের হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর পুনরায় একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি শুরু করলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপের কারণে ২৫ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের মধ্যে নোয়াখালী শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, শিবিরের সাথী ছালাউদ্দিন ও কেরামতিয়া মাদরাসার ছাত্রশিবিরের সভাপতি আরাফাত আলী রয়েছেন।

অন্যদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, আসরের নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানিয়েছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *