April 7, 2026, 6:55 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দীর্ঘ ছন্দপতনের পর তৃতীয় উইকেটে ‘ফিফটি’ জুটি, ২০২৫-এ প্রথমবারের মতো নতুন আশা দেখাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক :

২০২৫ সালের শুরু থেকেই ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো লড়ছে বাংলাদেশ। বিশেষ করে টপ অর্ডারের ভঙ্গুরতা ও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচের পর ম্যাচ ধসে পড়েছে ব্যাটিং লাইনআপ। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোয়াইটওয়াশ সেই দুর্দশারই প্রমাণ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখা গেল নতুন এক দৃশ্যপট। শুরুটা ছিল পুরোনো হতাশার মতোই—মাত্র ৮ রানেই ফেরেন ওপেনার সাইফ হাসান ও দীর্ঘদিন পর ফেরানো সৌম্য সরকার। দল পড়ে যায় চাপের মুখে।
ঠিক তখনই হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ধৈর্য্য ও ব্যাটিং দৃঢ়তায় তাঁরা গড়েন ৭১ রানের তৃতীয় উইকেট জুটি—যা ২০২৫ সালে বাংলাদেশের জন্য এই উইকেটে প্রথম ‘ফিফটি প্লাস’ জুটি। এই ছোট্ট অর্জনটিই বড় স্বস্তির বার্তা হয়ে আসে। কারণ এর আগে এই বছর তৃতীয় উইকেটে বাংলাদেশের জুটি গড়েছে মাত্র:
২৪, ৩৩, ১, ৩৭, ৪২, ২৮, ১৫ ও ১২ রান। এই প্রেক্ষাপটে শান্ত ও হৃদয়ের জুটি অনেকটাই যেন মরুর মাঝে এক ফোঁটা জলের মতো। বাংলাদেশের ব্যাটিংয়ে এখনও অনেক ঘাটতি, তবে এই জুটির পরিণত পারফরম্যান্স হয়তো ভবিষ্যতের জন্য একটুখানি আশার আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *