April 7, 2026, 4:12 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘জুলাই যোদ্ধা’ নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে: সালাহউদ্দিন আহমেদ

‘জুলাই যোদ্ধা’ নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রদিবেদক,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শুক্রবার (১৭ অক্টোবর) অভিযোগ করেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি বলেন, “জুলাই যোদ্ধা নামে যারা আন্দোলন করেছে, তারা আসল জুলাই যোদ্ধাদের চেতনাকে লাঞ্ছিত করেছে।”

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সালাহউদ্দিন এ মন্তব্য করেন।

দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার পর চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস এবং ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি। তবে মতভিন্নতার কারণে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) পাঁচটি দল সনদে স্বাক্ষর করেনি।

এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, “এনসিপিসহ কয়েকটি দলের স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করি, বাকি দলগুলোও এতে স্বাক্ষর করবে।”

তিনি আরও বলেন, “ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মাধ্যমে সবাইকে এগিয়ে যেতে হবে। নির্বাচন সামনে রেখে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *