April 8, 2026, 5:19 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, ঝুঁকিতে আশপাশের কারখানা

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, ঝুঁকিতে আশপাশের কারখানা

সংবাদ প্রতিবেদন:

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) অ্যাডামস ক্যাপ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে, এতে আশপাশের আরও কয়েকটি কারখানা এখন গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট কাজ করছে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে, পার্শ্ববর্তী কারখানাগুলোর ভবনও তাপে গরম হয়ে উঠেছে। ফলে সেখানে দ্বিতীয় দফায় আগুন লাগার শঙ্কা তৈরি হয়েছে।

পাশের কারখানা স্মার্ট জ্যাকেট লিমিটেডের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, “আমাদের নিজস্ব হাইড্রেন্ট দিয়ে অ্যাডামস ক্যাপ কারখানার আগুনে তিন ঘণ্টা ধরে পানি ছিটিয়েছি। আগুনের তাপে আমাদের কারখানাও অস্বাভাবিকভাবে গরম হয়ে গেছে।”

তিনি আরও জানান, “এখন আমরা আমাদের কারখানার অভ্যন্তরেও পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছি যাতে আগুনের প্রভাব না পড়ে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *