April 8, 2026, 3:09 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করে পাঠানো হলো দুদকে

দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করে পাঠানো হলো দুদকে

জেডটিভি বাংলা ডেস্ক:

বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমানকে দুদকে পরিচালক পদে প্রেষণে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দুদক সূত্রে জানা গেছে, নতুন দুই পরিচালককে সংস্থার অনুসন্ধান ও তদন্ত বিভাগের কার্যক্রমে যুক্ত করা হবে। কর্মকর্তারা যোগদানের পর সংশ্লিষ্ট ইউনিট নির্ধারণ করবে কমিশন।

সরকারি এই পরিবর্তনকে প্রশাসনিক রুটিন বদলি হিসেবে দেখা হচ্ছে, তবে দুর্নীতি প্রতিরোধ ও তদন্ত কার্যক্রম আরও শক্তিশালী করতে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের সংযুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *