April 8, 2026, 3:09 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শিক্ষকদের ফের সমাবেশ শহীদ মিনারে, শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

শিক্ষকদের ফের সমাবেশ শহীদ মিনারে, শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

জেডটিভি বাংলা ডেস্ক:

বেতন কাঠামোতে ২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনের নতুন দিকনির্দেশনা ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। এরপর রাত সোয়া ৮টার দিকে শিক্ষকরা মিছিল সহকারে পুনরায় শহীদ মিনারে ফিরে আসেন।

মিছিল চলাকালে তারা স্লোগান দেন—“২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে,” “অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে,” “হামলা করে আন্দোলন থামানো যাবে না,” “আগামীকাল শাহবাগ—ব্লকেড হবে, ব্লকেড হবে।”

আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,

“আজ আমরা শহীদ মিনার থেকে সচিবালয়ের পথে এসেছি। আগামীকাল শাহবাগ মোড় অবরোধ করবো। সরকার যদি এখনো পদক্ষেপ না নেয়, তাহলে যমুনার দিকেও যেতে হতে পারে। প্রয়োজনে আমরণ অনশনেও যাবো।”

তিনি আরও বলেন, “আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। পিছু হটার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *