April 8, 2026, 3:07 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আগামীর স্বপ্নপূরণে এগিয়ে আসতে হবে মাদরাসা শিক্ষার্থীদের: ধর্ম উপদেষ্টা

আগামীর স্বপ্নপূরণে এগিয়ে আসতে হবে মাদরাসা শিক্ষার্থীদের: ধর্ম উপদেষ্টা

জেডটিভি বাংলা ডেস্ক:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এখনই প্রস্তুতি নিতে হবে। যোগ্য হয়েই সমাজ ও রাষ্ট্রে ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই মাদরাসার শিক্ষার্থীদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ১ম এমডিসি জাতীয় স্কুল, কলেজ ও আন্তঃমাদরাসা বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমাদের পথ এখনো দীর্ঘ। অর্জিত সাফল্যে থেমে থাকলে চলবে না। বাধা এলে তা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।”

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। সামনে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে না পারলে আরও বহু বছর অপেক্ষা করতে হবে।”

অনুষ্ঠান শেষে উপদেষ্টা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। তিন মাসব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। স্কুল ক্যাটাগরিতে: চ্যাম্পিয়ন— মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রানারআপ— বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কলেজ ক্যাটাগরিতে: চ্যাম্পিয়ন— নটর ডেম কলেজ, রানারআপ— মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাদরাসা ক্যাটাগরিতে: চ্যাম্পিয়ন— তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, রানারআপ— বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী।
বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ড. শামসুল আলম, যুগ্মসচিব মো. মনিরুজ্জামান ভূইয়া, আল ফাতাহ পাবলিকেশন্সের এম এ সাঈদ, ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম ও গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *