April 7, 2026, 1:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বৃদ্ধি

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা সয়াবিনে ৩ টাকা এবং পাম তেলে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৭ টাকা, আর পাম তেলের দাম বেড়ে হয়েছে ১৬৩ টাকা লিটারপ্রতি। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

এর আগে গত আগস্টে দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের টানাপোড়েন তৈরি হয়েছিল। তখন ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিলেও মন্ত্রণালয় মাত্র ১ টাকা বৃদ্ধির অনুমতি দেয়।

তবে সাম্প্রতিক আলোচনার পর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।

নতুন এ মূল্য ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *