April 7, 2026, 11:37 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিচার সম্প্রচারে বাধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সাইবার হামলা

বিচার সম্প্রচারে বাধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রচারের মাঝেই হামল তাজুল ইসলাম জানান, “রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল। এ সময় আমাদের পেজে সাইবার আক্রমণ চালানো হয়, ফলে সেটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে আমরা পরে পেজটি উদ্ধার করতে পেরেছি।”

তিনি বলেন, “এই হামলার উদ্দেশ্য ছিল স্পষ্ট—বিচার প্রক্রিয়ায় উত্থাপিত তথ্যপ্রমাণ ও মানবতাবিরোধী অপরাধের বর্ণনা যাতে বিশ্ববাসী জানতে না পারে, সে চেষ্টাই করেছে একটি চক্র।”

“ন্যায়বিচার থেমে থাকবে না” চিফ প্রসিকিউটর বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। আমরা প্রতিহিংসার জন্য নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। যারা অপরাধীদের রক্ষা করতে চায়, তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে।”

যুক্তিতর্কে উত্থাপিত হয় গুরুত্বপূর্ণ তথ্য ওইদিন সকাল পৌনে ১২টার দিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। মামলার প্রেক্ষাপট ও অভিযোগ উপস্থাপন করেন মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ এবং আবদুস সোবহান তরফদার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *