April 8, 2026, 3:23 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ধারা বহাল রাখার দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ধারা বহাল রাখার দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

শিক্ষার্থীরা জানায়, ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট (উচ্চমাধ্যমিক) স্তরের পাঠদান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। কলেজটি সম্প্রতি ঘোষিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র আওতায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা।

সরকার চলতি বছরের ২৬ মার্চ ঢাকা শহরের সাতটি সরকারি কলেজকে একত্রিত করে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাব অনুযায়ী, এর নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সংশ্লিষ্ট সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

ইন্টারমিডিয়েট ধারা বন্ধের আশঙ্কা দূর করতে এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে। আগামী সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আব্দুল গণি রোড ও শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবেন তারা।

এদিকে শিক্ষার্থীদের হঠাৎ সড়ক অবরোধে অফিসপাড়ার প্রথম কার্যদিবসে জনসাধারণকে তীব্র দুর্ভোগে পড়তে হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিকবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে। ঢাকা কলেজ কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের যৌক্তিক দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *