April 7, 2026, 11:36 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহসানুল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহসানুল হক

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে চুক্তিভিত্তিক নিয়োগে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

সচিব পদ শূন্য ছিল তিন সপ্তাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্বের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি হন এবং সেদিনই দায়িত্ব হস্তান্তর করেন।
তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণ সচিবের পদ শূন্য ছিল।

এই সময়টিতে অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করেন।

মো. এহসানুল হক দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালনকালে তিনি দেশের অবকাঠামো ও যোগাযোগ খাতে একাধিক বড় প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *