April 7, 2026, 11:37 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাতিয়াকে জেলা, নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

হাতিয়াকে জেলা, নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :

হাতিয়াকে জেলায় উন্নীত করে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাতিয়াকে নতুন করে জেলা ঘোষণা করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে। ময়মনসিংহ যদি বিভাগ হতে পারে, কুমিল্লা যদি বিভাগ হতে পারে, তাহলে নোয়াখালী কেন বিভাগ হতে পারবে না।

ভাসানচরকে নোয়াখালী থেকে সরানোর পাঁয়তারা করা হচ্ছে। ভাসানচরকে নতুন একটি থানা ঘোষণার মাধ্যমে তিনটি থানা নিয়ে হাতিয়াকে জেলা ঘোষণা করলে চারটি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করা যাবে। জুলাই জাতীয় সনদে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত না হলে।

আগামী ১৭ অক্টোবর ফেনী জেলার মহিপাল, চিটাগাং রোড ও যাত্রাবাড়ী মোড়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে মৎস ভবন প্রদক্ষিণ করে বাংলাদেশ সচিবালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, নোয়াখালী জেলা সমিতির সভাপতি এমএ খান বেলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদ (দুলাল), সিনিয়র সহসভাপতি কেএম মোজাম্মেল হক, সহসভাপতি আইয়ুব আলী, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য তোফায়েল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *