April 7, 2026, 5:14 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নিগারদের আজ ইংলিশ পরীক্ষা

 ক্রীড়া প্রতিবেদক :
কলম্বোয় পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা। বিশ্বকাপে নিজেদের শ্রীলংকা পর্ব শেষ করে এবার ভারতে আসল পরীক্ষা দিতে হবে নিগার সুলতানার দলকে। 

আসামের গুয়াহাটিতে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এ ভেন্যুতেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে ইংল্যান্ড জিতে ১০ উইকেটে।

বিশ্বকাপের আট দলের মধ্যে নারী ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের (৭) পেছনে শুধু পাকিস্তান (৮)। প্রথম ম্যাচে নিগারদের জয় তাই প্রত্যাশিতই ছিল। বাকি ছয় প্রতিপক্ষই র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ইংল্যান্ড শক্তিতেও অনেক এগিয়ে। 

নারী ওয়ানডের পাঁচ নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে ইংলিশরা তাতে সাত নম্বর দল বাংলাদেশের স্বস্তিতে থাকার সুযোগ নেই। ওয়ানডেতে এর আগে মাত্র একবার দেখা হয়েছে দুদলের।

ওয়েলিংটনে ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ১৩৪ রানে গুটিয়ে দিয়ে ১০০ রানে জিতেছিল ইংল্যান্ড। তবে এবার উপমহাদেশের চেনা কন্ডিশনে বাংলাদেশের মেয়েরাও পরীক্ষা নিতে পারেন ইংলিশদের।

গুয়াহাটির মন্থর উইকেটে ইংল্যান্ডের তিন স্পিনার লিনসে স্মিথ, সোফি একলেস্টন ও চার্লি ডিনকে সামলানো হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। টানা দ্বিতীয় জয়ের হাতছানিতে বাংলাদেশের স্পিনাররাও গড়ে দিতে পারেন ব্যবধান। 

স্বর্ণা, রাবেয়া, নাহিদাদের স্পিনের পাশাপাশি মারুফা আক্তারের পেসও বাংলাদেশের জন্য আশার বড় জায়গা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই অসাধারণ দুটি ইনসুইং ডেলিভারিতে দুই উইকেট নিয়ে ম্যাচের সুর বেঁধে দিয়েছিলেন মারুফা।

আজও তিনি জ্বলে উঠলে লড়াই হবে জমজমাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *