April 8, 2026, 1:54 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত বাধা নেই, সারজিস আলম

শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত বাধা নেই, সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ব্যবহারে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করেছি। আইন ও নির্বাচনী বিধি পর্যালোচনা এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই শাপলা প্রতীক বেছে নেওয়া হয়েছে।”

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত এনসিপির রাজশাহী জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “শাপলা প্রতীক পেতে কোনো আইনি জটিলতা নেই। তবে যদি নির্বাচন কমিশন চাপে পড়ে বা ইচ্ছাকৃতভাবে প্রতীক না দেয়, তাহলে সেটি তাদের স্বাধীনতা ও সাংবিধানিক দায়িত্ব হারানোর ইঙ্গিত দেবে।”

নির্বাচন কমিশনের নীতিমালা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “নিবন্ধনের জন্য আমরা ২২ জেলা ও ১০০টি উপজেলায় সংগঠন গড়ে তুলেছি, ২০০ জনের জাতীয় পরিচয়পত্রসহ তথ্য জমা দিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যায়, কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেদের দল ঘোষণা করলেই স্বীকৃতি পেয়ে যায়—এটি নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।”

সারজিস আলম মনে করেন, দেশে নিবন্ধিত ৪৫টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ১৫টির নাম জনগণ জানে, নেতৃত্ব কার হাতে তাও অনেকের অজানা। অথচ মাঠে কাজ করা দলগুলোকে উপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের উচিত সময়ক্ষেপণ না করে নীতিমালা সংশোধনের দিকে মনোযোগ দেওয়া, যাতে প্রকৃত রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারে।”

রাজশাহীর এ সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সভায় রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *