April 7, 2026, 1:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এমপিও ও পদোন্নতির বিষয়ে শিক্ষকদের জন্য সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক :

মাদ্রাসার এমপিও ও পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখার জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।

জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।

এ ছাড়া এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোন বিষয়ে বিদ্যমান বিধি বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে কোন প্রকার অবৈধ তদবির বা অর্থ লেন-দেনের সুযোগ নেই।

এতে আরও বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজের জন্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সাথে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *