April 7, 2026, 9:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট সম্ভব: সালাহউদ্দিন আহমদ

সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট সম্ভব: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের দিন একই সময়ে গণভোট আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে কোনো বাধা নেই এবং জনগণের রায় চূড়ান্ত হবে।

রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের চতুর্থ দিনের আলোচনায় সালাহউদ্দিন জানান, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, এবং কমিশন এক আদেশ জারি করে সংসদ নির্বাচনের সঙ্গে আলাদা ব্যালেটে গণভোট আয়োজন করতে পারবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের ফলই হবে সার্বভৌম ক্ষমতার রায়, যা সব সংসদ সদস্যকে মানতে হবে। তিনি আরও জানান, জুলাই সনদ প্রণীত হলে সকল দল স্বাক্ষর করবেন এবং নোট অব ডিসেন্টসহ বিস্তারিত ইশতেহার ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে জনগণ সনদের বিষয়বস্তু জানতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *