April 7, 2026, 5:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন: শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে চীন—এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বিনিময় করা অভিনন্দন বার্তায় তিনি এ মন্তব্য করেন। শনিবার (৪ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।

বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে দীর্ঘ ইতিহাস ও সম্পর্ক রয়েছে। গত পাঁচ দশকে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও দুই দেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং সহযোগিতার মাধ্যমে তারা একটি অনন্য উদাহরণ তৈরি করেছে।

চীনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও সুসংহত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে। তিনি বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর বার্তায় বলেন, গত ৫০ বছরে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হয়েছে। স্থায়ী সহযোগিতার ফলে দুই দেশের জনগণ বাস্তব সুবিধা পেয়েছে।

তিনি চীনের টেকসই সহায়তা ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতায় তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। পাশাপাশি দুই দেশের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে আরও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *