April 7, 2026, 8:21 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

স্লোগান দেওয়া সেই মেয়ের হয়ে লড়তে চান ফজলুর

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ বিষয়ে তিনি বলেন, আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াবো না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।

তিনি আরও অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।

ফজলুর রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে—শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত।

তিনি বলেন, এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মিরজাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *