April 7, 2026, 6:08 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গাজার অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ ভিডিও বার্তায় যা জানালেন শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক :

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়ে বলেছেন, গাজার খুব কাছাকাছি চলে এসেছি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে শহিদুল আলম জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরে ওই বার্তা দেন। ভিডিওতে তাকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এর আগে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি তিনি জাহাজের কক্ষ থেকে দেন, যেখানে জানান উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়ায় অনেকে তার খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

ক্যাপশনে শহিদুল লেখেন, আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ ডাক্তার ও নার্স রয়েছেন, ফলে চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।

এদিকে, ইসরাইল দাবি করেছে, তারা একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে। তবে এই দাবির যথার্থতা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

প্রসঙ্গত, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *