April 7, 2026, 8:24 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৫ দফা দাবি পূরণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে: হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে ৫ দফা দাবি পূরণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচনের দিতে হবে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশিত ৫ দফা দাবি উপেক্ষা করে তবে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর উত্থাপিত, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি জনগণের দাবিতে রূপ নিয়েছে। এই ৫ দফা দাবি একটি দল ব্যতীত দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলও একমত। তাহলে এই দাবি পূরণে সরকারের অনীহা কেন প্রশ্ন রেখে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্দিষ্ট একক দলকে খুশি করতে চায় তবে সেটি জাতির সামনে স্পষ্ট করা দরকার।

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও বিপ্লবী সরকার এখনো জুলাই বিপ্লবের স্বীকৃতি ও আইনগত ভিত্তি দিতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। সরকারের এই ব্যর্থতায় জুলাই যোদ্ধাদের পাশাপাশি পুরো জাতি চরম ব্যথিত। তিনি বলেন, সরকারের স্বদিচ্ছা থাকলেও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারছে না একটি রাজনৈতিক দলের চাপে। একদিকে সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসররা অপরদিকে সরকারের বাহিরে একটি রাজনৈতিক দল সরকারকে চাপ প্রয়োগের পাশাপাশি সংবিধানের দোহাই দিয়ে ভয়ে ফেলার চেষ্টা করছে। কারণ তারা জানে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে এদেশে আর ফ্যাসিবাদ কায়েম করা যাবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত রুকন সমাবেশে থানা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ থানার রুকনবৃন্দ (সদস্য) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *