April 7, 2026, 8:19 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

১৪৪ ধারা ও অবরোধে অচল খাগড়াছড়ি, থমথমে গুইমারা

১৪৪ ধারা ও অবরোধে অচল খাগড়াছড়ি, থমথমে গুইমারা

অনলাইন ডেস্ক

খাগড়াছড়িতে টানা অবরোধ ও ১৪৪ ধারা জারির কারণে পুরো জেলায় অচলাবস্থা বিরাজ করছে। সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’ নামের একটি সংগঠন এ অবরোধ ডেকেছে। তাদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

অবরোধের কারণে জেলার ভেতরে ও বাইরে যাত্রীবাহী ও পণ্যবাহী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বাজার-দোকানপাটও খোলা যায়নি। সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। ফলে পাহাড়ি জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

এর আগে গত রোববার গুইমারায় বিক্ষোভ চলাকালে গুলি বিনিময়ের ঘটনায় তিনজন স্থানীয় নিহত হন। আহত হন সেনাবাহিনীর ১৩ সদস্য ও পুলিশের ৩ সদস্যসহ অন্তত ২০ জন। এরপর থেকেই পুরো গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাজুড়ে টহল জোরদার করেছে।

শনিবার দুপুর থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। গুইমারাতেও একই ধারা এখনো বহাল আছে।

পুলিশ জানিয়েছে, অবরোধের সময় কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাতেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *