April 7, 2026, 2:33 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

নিজস্ব প্রতিবেদক

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হুমায়ুনকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। তবে সোমবার সকালে তিনি মারা যান।

তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হুমায়ুনের মেয়ে হুমায়রা জানান, “আমার বাবা সকাল সাড়ে আটটার দিকে আইসিইউতে মারা যান।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও হত্যার মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০৮, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে আওয়ামী লীগের টিকিটে বিজয়ী হন। তিনি ২০১৯ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *