April 7, 2026, 1:28 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে’

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি শারীরিক ফিটনেস নিয়েও সচেতন থাকেন। আর স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এ তারকাকে নতুন এক খেলায় মজে থাকতে দেখা গেছে। 

খেলাটির নাম প্যাডেল, যা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন— এ আলোচনা কিংবা আসক্তি নিয়ে কারও কিছু বলার নেই। তিনি নিজের শর্তে জীবনযাপন করে থাকেন। 

প্যাডেল খেলাটি বর্তমানে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ছোট আকারের কোর্টে কাচ বা জালের দেয়াল ব্যবহার করে খেলোয়াড়রা এ খেলা খেলে থাকেন, যা টেনিসের চেয়েও ভিন্ন অ্যাকশন-প্যাকড। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই ভিডিওতে তাকে টেনিস ও স্কোয়াশের সংমিশ্রণে তৈরি এ নতুন খেলাটি পূর্ণ উদ্যমে উপভোগ করতে দেখা যায়। 

সেই প্যাডেল খেলার দক্ষতা প্রদর্শন করেছেন আলিয়া ভাট, যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়। এখানেই শেষ নয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলিয়া ভাট তার হিট সিনেমা ‘গলি বয়’-এর জনপ্রিয় র্যাপ ‘আপনা টাইম আয়েগা’ যোগ করেছেন।

সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন— ‘আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে।’ এ মন্তব্যের মাধ্যমে মূলত সেই সব ‘সমালোচক’ বা ‘আলোচনাকারী’কে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী , যারা তার এই নতুন শখের বিষয়ে আলোচনা করছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *