April 7, 2026, 8:14 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গাড়ি আটকিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরলেন বর!’

গাড়ি আটকিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরলেন বর!’
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে ঘটলো অবিশ্বাস্য ঘটনা। বরযাত্রীদের গাড়ি আটকিয়ে নববধূকে ছিনিয়ে নিয়ে গেছে একদল যুবক। ফলে একাই বাড়ি ফিরতে হয়েছে নববর মুরাদ বেপারীকে। ঘটনাটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় ঘটে।

স্থানীয়রা জানান, টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির গ্রামের বাসিন্দা মুরাদ বেপারীর সঙ্গে মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলার সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। প্রায় ছয় মাস আগে কাবিননামা হলেও শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়ি আনতে যান বরযাত্রীরা।

ফেরার পথে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক গাড়ির গতিরোধ করে। নিজেদের কনের আত্মীয় পরিচয় দিয়ে তারা নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। এতে মুহূর্তেই বরযাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বরপক্ষের দাবি, বিয়ের দিন খাবার নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জেরেই এমন নাটকীয় ঘটনা ঘটেছে।

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি আপাতত দুই পরিবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *