April 7, 2026, 1:02 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর, প্রতিদিন যাবে ২ হাজার পর্যটক

সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর, প্রতিদিন যাবে ২ হাজার পর্যটক

অনলাইন ডেস্ক

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ১ নভেম্বর থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, এ বছর নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পর্যটন মৌসুম। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে কেবল দিনের বেলা ভ্রমণের অনুমতি থাকবে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকরা রাতে অবস্থানও করতে পারবেন।

সফটওয়্যারে নিয়ন্ত্রিত হবে ভ্রমণ

প্রতিদিন ২ হাজার পর্যটকের সীমা নিশ্চিত করতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্রমণ নিয়ন্ত্রিত হবে।

পূর্বের সিদ্ধান্ত ও প্রেক্ষাপট

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নয় মাসের জন্য বন্ধ ছিল সেন্ট মার্টিন ভ্রমণ। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সে সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, স্থানীয় জনগণকে কেন্দ্র করে টেকসই পর্যটন গড়ে তোলার লক্ষ্যে দ্বীপ বন্ধ রাখা হয়েছিল।

ভ্রমণ বন্ধ থাকায় দ্বীপের পর্যটন ব্যবসায় প্রভাব পড়ে। পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাট হয়ে পড়ে জনশূন্য, কর্মহীন হয়ে পড়েন অনেক কর্মচারীও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *