April 7, 2026, 8:16 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দোহারে পারিবারিক কলহে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

দোহারে পারিবারিক কলহে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহার উপজেলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার আলম খার চক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আইয়ুব আলী হাওলাদার (৫৫) ও তার স্ত্রী জয়গুন বেগম (৪০)।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে টাকার বিষয়ে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আইয়ুব আলী ছুরি দিয়ে জয়গুনকে আঘাত করলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়গুনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আইয়ুব আলীকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

পারিবারিক দ্বন্দ্বের পটভূমি: জয়গুনের ছোট ভাই সেলিম বেপারীর দাবি, বোনের জমানো টাকা নেওয়া নিয়েই বিরোধের সূত্রপাত। অন্যদিকে জয়গুনের বোন রুমা জানান, জায়গাজমি সংক্রান্ত বিষয়েও স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার দুপুরে সেই ঝগড়ার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালের কন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *