April 7, 2026, 1:24 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বরগুনার তিন আসন পুনর্বহাল প্রশ্নে হাইকোর্টের রুল

বরগুনার তিন আসন পুনর্বহাল প্রশ্নে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলার আগের তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের অবকাশকালীন বেঞ্চ বুধবার পৃথক রিট আবেদনের শুনানি শেষে এই রুল দেন। রিটের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।

জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বরগুনার ছয় উপজেলা নিয়ে তিনটি আসন ছিল—বরগুনা-১ (সদর ও বেতাগী), বরগুনা-২ (পাথরঘাটা ও বামনা) এবং বরগুনা-৩ (আমতলী ও তালতলী)। তবে ২০০৮ সালের ১০ জুলাই আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বরগুনাকে দুটি আসনে রূপান্তর করা হয়।

নতুনভাবে বরগুনা-১ গঠিত হয় সদর, আমতলী ও তালতলী নিয়ে এবং বরগুনা-২ গঠিত হয় পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে। সম্প্রতি নির্বাচন কমিশন এই দুই আসনই বহাল রেখে নতুন গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে এলাকাবাসী হাইকোর্টে রিট দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *