April 7, 2026, 6:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় আটক যুবলীগ নেতা জামিনে মুক্ত

নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় আটক যুবলীগ নেতা জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক:

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য আখতার হোসেনকে ডিম ছোড়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি জামিনে মুক্ত হন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানুরকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহযোগিতায় তাকে শনাক্ত করা হলে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যায়।

ঘটনার দিন রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা। এ সময় বিএনপি ও এনসিপির নেতৃবৃন্দকে ঘিরে স্লোগান দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা। তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়, গালিগালাজের শিকার হন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাও।

আক্রমণের মুখে আখতার হোসেন “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশের সহায়তায় বিএনপি ও এনসিপির নেতারা নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *