April 7, 2026, 8:12 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় পুরো এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে সেখানে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চারদিন ধরে চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সমর্থক আহমদ নূরের পক্ষ এবং জামায়াতের সমর্থক কপিল উদ্দিনের পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে বিএনপির নেতাকর্মীরা চাম্বল বাজারে বিক্ষোভে নামলে জামায়াতের নেতাকর্মীরাও সেখানে হাজির হন।

এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে বিএনপির মিজান নামের এক কর্মী আহত হন। এছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।”

বর্তমানে এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *