April 7, 2026, 6:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এক মোটরসাইকেলে ৩ বন্ধু, দুর্ঘটনার কবলে প্রাণ গেল দুজনের

এক মোটরসাইকেলে ৩ বন্ধু, দুর্ঘটনার কবলে প্রাণ গেল দুজনের

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লেংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ইব্রাহীমপুরের জসীম উদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। আহত শিক্ষার্থীর নাম রাব্বি, তার অবস্থাও আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, তিন বন্ধু মোটরসাইকেলে করে পূর্বাচলে বেড়াতে আসেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে সুমনকে মৃত ঘোষণা করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় দীপের মৃত্যু হয়। রাব্বিকে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *