April 7, 2026, 11:36 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ফিলিস্তিনকে চার পশ্চিমা দেশের স্বীকৃতি : স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে চার পশ্চিমা দেশের স্বীকৃতি : স্বাগত জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের মতো চার পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান করেছে। তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছি। কাজেই চার দেশের এই স্বীকৃতি অবশ্যই ইতিবাচক ও আশাব্যঞ্জক ঘটনা।”

তিনি আরও বলেন, “এটি ফিলিস্তিনের স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে পূর্ণ স্বাধীনতার জন্য তাদের আরও সংগ্রাম বাকি।”

তৌহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে জানান, ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তা হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির কাছ থেকেই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা। গত শুক্রবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *