April 7, 2026, 11:36 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত

অনলাইন ডেস্ক

জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলেছে বলে ফরেনসিক পরীক্ষায় দাবি উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ সাক্ষ্য দিতে গিয়ে এ তথ্য জানান সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান।

তিনি বলেন, অডিওটি পরীক্ষার জন্য ল্যাবে জমা দেওয়া হয়েছিল। পরীক্ষায় নারীকণ্ঠ মিলে যায় শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ মিলে যায় তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে।

আদালতে বাজানো অডিওতে দু’জনের কথোপকথন শোনা যায়। তবে জেরা শুরুর পরপরই ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়।

উল্লেখ্য, গত মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া অডিওগুলোর মধ্যে এটি অন্যতম। এসব রেকর্ডিং ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) সংগ্রহ করেছিল। এর একটি অংশ এর আগে বিবিসিও বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে।

এই রেকর্ডিংয়ে আন্দোলন দমন অভিযানে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়।

সূত্র: ডেইলি স্টার বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *