April 7, 2026, 11:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি: প্রেস সচিব

নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচন পরিচালনায় অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান-১৯৯১-এর সংস্কারের জন্য অনুমোদন দিয়েছে, যেখানে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন, তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।’

প্রেস সচিব আরও জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত একটি আইনি সংশোধনীরও অনুমোদন দিয়েছে সরকার।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *