April 7, 2026, 3:14 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি

১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি

অনলাইন ডেস্ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাঁধের ১৬টি গেট রাত ৩টা থেকে সাড়ে তিন ফুট করে খোলা হলেও পানির চাপ কমানো সম্ভব হয়নি। এতে হ্রদের আশপাশের হাজারো বাড়িঘর তলিয়ে গেছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রতি মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। পাহাড়ি ঢলের কারণে লেকের উচ্চতা বিপৎসীমা অতিক্রম করেছে। তাই রাতেই সবগুলো গেট খোলা হয়েছে।”

সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৯০ ফুট মিন সি লেভেল রেকর্ড করা হয়েছে, যেখানে ধারণক্ষমতা ১০৯ ফুট। পানির চাপ বেড়ে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট সচল হয়েছে এবং প্রতি সেকেন্ডে জাতীয় গ্রিডে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পানি ছাড়ার ফলে বাঁধের নিচে কর্ণফুলী নদীর স্রোত বেড়ে গেছে, যার কারণে রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *