April 7, 2026, 3:12 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের সীমানা বহাল রাখার দাবিতে জেলাজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলে হরতাল কার্যকর করেন। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকাল ৮টার পর থেকেই হরতালের সমর্থনে বিভিন্নস্থানে মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জামায়াত-বিএনপি নেতৃত্বাধীন কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা চারটি আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন। ঘোষণা দেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাগেরহাটের চার আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। সিদ্ধান্তের বিরুদ্ধে তখন থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। শুনানিতেও অংশ নেন তারা। তবে ৪ সেপ্টেম্বর ইসি চূড়ান্ত গেজেট প্রকাশ করে আসন সংখ্যা তিনটিতেই বহাল রাখে, কেবল সীমানায় আংশিক পরিবর্তন আনে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী নতুনভাবে নির্ধারিত আসনগুলো হলো—বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট, বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল ও মোংলা, বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা

দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল। সর্বদলীয় সম্মিলিত কমিটি অভিযোগ করেছে, নতুন আসন বিন্যাস গণমানুষের প্রত্যাশা ও দাবি উপেক্ষা করে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *