April 7, 2026, 8:24 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন

নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে আটক বাংলাদেশি ফুটবল দলের সদস্যসহ সবাই নিরাপদ আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দেশে ফিরতে পারবেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট স্বাভাবিক হলেই ফেরত আসা সম্ভব। ভারতের মাধ্যমে আনা যাবে না, কারণ কারও ভিসা নেই।

তিনি আরও জানান, বিক্ষোভকারীরা যখন হোটেলে গিয়ে রাজনীতিবিদদের খুঁজছিল, তখন তারা বাংলাদেশের ফুটবল টিমকে সম্মানের সঙ্গে সরিয়ে দিয়েছে। “তাদের আমাদের প্রতি কোনো খারাপ অনুভূতি নেই,” বলেন তৌহিদ হোসেন।

দূতাবাস সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আশা প্রকাশ করেন, সবাই নিরাপদে দেশে ফিরতে পারবেন।

একই সময়ে, তিনি জানান, রাশিয়া-ইউক্রেন বাফার জোনে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশি সেনা পাঠানোর বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলবে। যুদ্ধবিরতি হলে বাংলাদেশ অংশ নিতে আগ্রহী।

বাংলাদেশ-ভারতের পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের বৈঠকের হালনাগাদ তথ্য সম্পর্কে তিনি বলেন, “তথ্য পাওয়ার পর সাংবাদিকদের জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *