April 7, 2026, 1:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শুরু হচ্ছে মিড-ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শুরু হচ্ছে মিড-ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, ১৬ বছর পর প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হচ্ছে। এছাড়া সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রাথমিক পর্যায়ের ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল কার্যক্রমও শুরু হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বছরে মাত্র ১৮০ দিন প্রাথমিক পর্যায়ে ক্লাস হয়। শিক্ষকদের বিভিন্ন শিক্ষা-বহির্ভূত কাজে ব্যস্ত রাখার কারণে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এজন্য শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমানো হবে।”

তিনি আরও বলেন, দেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ, আর ২২.১ শতাংশ মানুষ এখনো নিরক্ষর। যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়েছে।

শিক্ষকদের পদোন্নতির বিষয়ে বিধান রঞ্জন জানান, মামলার কারণে অনেক শিক্ষকের পদোন্নতি বন্ধ আছে। বর্তমানে ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ার অপেক্ষায় রয়েছেন, যা নতুন পদ সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *