April 7, 2026, 1:22 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সাতসকালে গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫০ দোকান ভস্মীভূত

সাতসকালে গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫০ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ভোরবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে শাপলা ম্যানশন সংলগ্ন বাজারে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা বিপুল পরিমাণ মালামালসহ অন্তত ৫০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *