April 7, 2026, 1:21 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলাম : জেরায় সাবেক আইজিপি মামুন

ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলাম : জেরায় সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, র‌্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় টিএফআই সেলে (টাস্কফোর্স ইন্টারোগেশন) আটক ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে জেরা চলাকালে এ তথ্য দেন মামুন। তাকে জেরা করছিলেন পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

জেরায় আইনজীবী জানতে চান, র‌্যাব পরিচালিত টিএফআই সেলে ব্যারিস্টার আরমান আটকের খবর পেয়ে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। জবাবে মামুন বলেন— “আমি আরমানকে মুক্ত বা আইনি সমাধানের চেষ্টা করেছি, তবে কোনো ফল পাইনি।”

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া জেরা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অব্যাহত ছিল, যদিও মাঝপথে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *