April 7, 2026, 4:52 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ, কোনো ষড়যন্ত্রেই নির্বাচন পেছানো সম্ভব নয়।

প্রেস সচিব আরও জানান, রোববারের বৈঠকে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। আহতদের সবার চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, নূরের ওপর হামলায় জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা, তা তদন্তে খতিয়ে দেখা হবে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *