April 7, 2026, 11:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শিশুদের সামনে ছু’রি ধরিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

শিশুদের সামনে ছু’রি ধরিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) রাত প্রায় ৩টার দিকে মধ্যম আজমনগরের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটেছে।

প্রকাশ্য অনুসারে, ডাকাতরা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করেছে।

হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম জানান, রাতের অন্ধকারে ডাকাতদল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তারা ছু’রি ও অন্যান্য অস্ত্র দেখিয়ে পরিবারের পুরুষদের হাত-পা বেঁধে ফেলে। ১০–১৫ জনের ওই সশস্ত্র দল ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। ডাকাতদের মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট ছিল এবং তারা রিভলভার, চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্র বহন করছিল।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *