April 7, 2026, 3:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রোহিঙ্গা সংকট নিয়ে সংলাপে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট নিয়ে সংলাপে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শুরু হওয়া এ সংলাপে তিনি বক্তব্য রাখবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সংলাপ থেকে পাওয়া প্রস্তাব ও বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থাপন করা হবে।

আজ রোহিঙ্গা ঢলের আট বছর পূর্ণ হলো। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর দেড় বছরে আরও প্রায় দেড় লাখ যোগ হওয়ায় বর্তমানে উখিয়া-টেকনাফের শিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ।

আন্তর্জাতিক চাপের মুখে ২০১৭ সালের শেষ দিকে মিয়ানমারের অং সান সু চি সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছিল এবং সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে চুক্তিও সই করে। তবে ২০১৯ সালে দু’দফা প্রত্যাবাসনের চেষ্টা হলেও মিয়ানমারের প্রতিশ্রুতিতে আস্থা রাখতে না পারায় তা ভেস্তে যায়।

সরকার বলছে, কক্সবাজার সংলাপ থেকে পাওয়া সুপারিশগুলোই এবার জাতিসংঘে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *